বাড্ডায় ঘিরে রাখা বাড়ি থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক ৩

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০১:১৭ এএম


বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার
ছবি সংগৃহীত

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব-৩।  এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে ‌র‌্যাব-৩। এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‌্যাব-৩।

এর আগে পরে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। এ ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ পরিচালক আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।

 র‌্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission